শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রংপু‌রে প্রেমের ফাঁ‌দে ফে‌লে সুন্দরী মে‌য়ে‌দের সা‌থে অশ্লীল ছ‌বি তু‌লে ব্লাক মেইল আটক ১১

রংপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৩৮ বার পঠিত

কখনও প্রেমের ফাঁদে ফেলে, কখনও রাস্তা থেকে ধরে নিয়ে প্রতারণার মাধ‌্যমে সুন্দরী মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করা একটি চক্রের ১১ জন নারী পুরুষ সদস্যকে গ্রেফতার করে রংপুর কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (৫ মার্চ) রংপুর ও আশ পা‌শের এলাকা থে‌কে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যবসায়ী ও তার বন্ধুকে জিম্মি করে নগদ আড়াই লাখ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা লুটে নেয় চক্রটি। একই কায়দায় আ‌রোও একজন‌কে ধরে নিয়ে জোর করে ডেবিট কার্ডের পিন নম্বর নিয়ে বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় চক্রটি। প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন দফায় আরও এক লাখ ২০ হাজার টাকা নেয়া হয়। এই দুই ঘটনার সূত্র ধরে পু‌লিশ অ‌ভিযা‌নে নে‌মে চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৫ পুরুষ সদস‌্য ও ৬ নারীর মধ্যে একজন কলেজছাত্রীও আছে।
এই চক্রের কাজের প্রতারণার কৌশল হলো, হঠাৎ রাস্তায় দেখা পেয়ে ‘আমি আপনাকে চিনি’ এই বলে কথা বলা শুরু ক‌রে ।তারপর বি‌ভিন্ন প্রতারণা ও কৌশ‌লের মাধ‌্যমে চক্রের সদস্যদের যে কারও বাসা বা মেসে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় ব্লাক‌মেই‌লিংএর কা‌হিনী ।তারা সুন্দরী মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে প্রকাশ করে ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হ‌লো এই চক্রের মুল কাজ।
গত শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় এ বিষয়ে ব্রিফিং করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি জানান, এর আগেও চক্রের কয়েকজনকে ধরা হয়েছিল। বাকিদেরও ধরতে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দা‌য়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com