শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খুলনায় গৃহবধুর গোস‌লের দৃশ‌্য মোবাই‌লে ধারন: ভয় দে‌খি‌য়ে ভা‌বি‌কে ধর্ষণ‌ের অ‌ভি‌যোগ

খুলনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫৬৮ বার পঠিত

গোপনে গোসলের নগ্ন দৃশ্য ধারণ করে তা ছড়ানোর ভয় দেখিয়ে দেবরের বিরুদ্ধে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সমীরণ মণ্ডল নামে এক দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার পাইকগাছা থানার লতা ইউনিয়নে বখা‌টে সমীরন এ ঘটনা ঘটায়। বৃহস্পতিবার (০৪ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী।

তিনি জানান, এর আগে বুধবার (০৩ মার্চ) রাতে বাদী হয়ে পাইকগাছা থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অ‌ভি‌যোগ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী কর্মসূত্রে ডুমুরিয়ায় একটি মুরগির ফার্মে কাজ করত। মাঝে মধ্যে সে বিশেষ প্রয়োজনে বাড়িতে আসতো। তার অনুপস্থিতির সুযোগে তার গোত্রীয় সম্পর্কিত ভাই সমীরণ মণ্ডল গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এক পর্যায়ে সে ২০২০ সালের ৪ মে গৃহবধুর গোসলের নগ্ন দৃশ্য ভিডিও করে। ধারণ করা ভিডিও’র ভয় দেখিয়ে এবং মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে সে একাধিকবার ধর্ষণ করে।
এরপর চল‌তি বছ‌রের ১৫ জানুয়ারি তার হাত থেকে মুক্তি দিতে গৃহবধু সমীরণকে অনুরোধ করলে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।এ বিষয়টি জানাজানি হলে স্বামী ও শ্বশুর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। প‌রে গৃহবধু  বাদী হয়ে নিবাস মণ্ডলের ছেলে সমীরণকে আসামি করে পাইকগাছা থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন , প‌রে পু‌লিশ আসামি প্রতারক সমীরণকে গ্রেফতার ক‌রে জেলহাজ‌তে পাঠায় পু‌লিশ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com