সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আবারও ফুটপা‌তে বাচ্চা প্রসব কর‌লেন ভারসাম‌্যহীন নারী : দা‌য়িত্ব নিল পু‌লিশ ‌

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১২৩০ বার পঠিত

চট্টগ্রামে টহল পুলিশের দ্রুত ব্যবস্থায় প্রাণে রক্ষা পান অপ্রকৃতিস্থ মানসিক ভারসাম্যহী এক প্রসূতি এবং তার নবজাতক। রাস্তার ফুটপাতে সন্তান প্রসবের পরপরই পুলিশের নজরে আসতেই নিয়ে যাওয়া হয় মেডিকেলে। শেষ পর্যন্ত পরিবারহীন এই মা ও শিশু সন্তানের দায়িত্ব নেয় পুলিশ।

বন্দর থানা সহকারী উপপরিদর্শক (এসআই) আমান উল্লাহ জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) বন্দর এলাকায় ফুটপাতে সন্তান প্রসবের পর একটি চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে পড়েছিলেন অপ্রকৃতিস্থ মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি মা। আর এই চিৎকার শুনে টহল পুলিশ থে‌কে তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।
পুলিশের দ্রুত ব্যবস্থায় মেডিকেলে নিয়ে আসা এবং চিকিৎসকদের কার্যকর চিকিৎসায় প্রসূতি মা ও তার শিশু সন্তান দুজনই বর্তমানে সুস্থ রয়েছে। তবে জটিলতা সৃষ্টি হচ্ছে অপ্রকৃতিস্থ মায়ের কারণে। ফলে হাসপাতালের নার্সদেরকেই এখন শিশুকে তদারকি করতে হচ্ছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাসমীর সুলতানা বলেন, ‘বাচ্চা প্রসবের পর উনাকে এখানে আনা হয়। আমরা তাদের তদারকি করছি। এখন বাচ্চা ও মা দুজনই ভালো আছেন।’
বন্দর থানা পুলিশের পরিদর্শক গাজী মো. ফৌজুল আজিম বলেন, বাচ্চা এবং বাচ্চার মাকে সুচিকিৎসার দেয়ার জন্য আমাদের পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন। আমরা বাচ্চা ও মায়ের সকল দায়-দায়িত্ব নিয়েছি।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের পুলিশ সদস্যরা তিনজন অপ্রকৃতিস্থ প্রসূতি মাকে প্রসবের পর হাসপাতালে নেয়ার পাশাপাশি অন্তত ৬টি শিশুকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com