মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সময় ও শ্রম দেশের উন্নয়নে ব্যবহার করতে বললেন- তাজুল ইসলাম

এমইএস:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫৯২ বার পঠিত
ছ‌বি: ফাইল ছ‌বি

আদালতে মামলা মোকদ্দমা করে একে অপরকে হয়রানি ও অর্থ খরচ না ক‌রে সময় এবং শ্রমকে দেশের উন্নয়নে ব্যয় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (০৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘Activities Village Court প্রকল্পের Project Reflection Workshop’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ, গতিশীলতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বিভিন্ন মামলার জট কমিয়ে আনতে কাজ করছে সরকার। মামলা নিষ্পত্তি করতে যেখানে সংস্কার দরকার তা করা হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করে সম্ভব।
তিনি জানান, মাত্র ৮৪ ডলারের মাথাপিছু আয়ের দেশ এখন দুই হাজার ডলার ছাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে প্রয়োজন সাড়ে ১২ হাজার ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এর আগেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মো. তাজুল ইসলাম বলেন, সব শ্রেণীর মানুষের সমন্বিত উদ্যোগে সমাজে বিদ্যমান সব অনিয়ম-অবিচার, অসঙ্গতি দূর করে সমাজকে কুলষিতমুক্ত করতে হবে। দুর্নীতি বা অসদুপায় অবলম্বন করা ছাড়াও ভালোভাবে বাঁচা এবং জীবনে উন্নতি করা সম্ভব। তিনি বলেন, সবার সদিচ্ছায় পারে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে। দেশের মানুষ একত্র হয়ে উন্নয়নের জন্য কাজ করছে বললেই দেশ এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা কর্মচারীসহ সব স্তরের মানুষের জবাবদিহিতা না থাকলে ভালো ফলাফল আসার সম্ভাবনা থাকেনা। এজন্য সবার আগে সবক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বিশেষ অতিথির এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মরণ কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com