রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খাগড়াছ‌ড়ি‌তে বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র ৪ সদস্য গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৪৩ বার পঠিত

খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদার পৌনে ৬ লাখ টাকাসহ প্রসীত গ্রুপ সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (০৩ মার্চ) সকালে দীঘিনালা উপজেলায় বানছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়কালে অভিযান চালিয়ে তাদের আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ৫ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা, ১০টি মোবাইল ফোন ও ৭টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।  আটকৃকতরা হলেন পূর্ণ জীবন চাকমা (৫০), সমর বিকাশ চাকমা ওরফে ভালা (৪২), প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪৫) ও বিধু ভূষণ চাকমা (৪৮)।
আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে দিঘীনালা থানায় অস্ত্র ও চাঁদাবাজির পৃথক দুটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকে ৭দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষকে অস্ত্রের মুখে চাঁদা আদায়কালে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আটককৃতদের তাদের কর্মী দাবি করে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে ইউপিডিএফ’র ওপর রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারান্তরীণ রাখা হচ্ছে।
গণতান্ত্রিক কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন অংগ্য মারমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com