রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজা‌রে র‌্যা‌বের সা‌থে বন্দুক যু‌দ্ধে নিহত ১

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৮৫৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত দেলোয়ার হোসেন (২৮) মাদক কারবারি। সে টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সময় তার কাছ থেকে প্রায় চার লাখ ইয়াবা, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মেজর মুশফিকুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে ‘রামু রাবার বাগানের ভেতরে পাহাড়ের ঢালে ইয়াবা পাচার হচ্ছে’ এমন খবরে সেখানে যায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এসময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com