মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঠাকুরগাঁও‌ সদ‌রে কিল ঘু‌ষি মে‌রে ভিক্ষু‌কের টাকা ছিনতাই

ঠাকুরগাঁও সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৮২১ বার পঠিত

ঠাকুরগাঁও পৌর এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুককে কিল-ঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা । সোমবার (১ মার্চ) বিকেলে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সির হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

ওই ভিক্ষুক গোবিন্দনগর মুন্সির হাট এলাকার মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫)। স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সবসময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন।
মহেলা বেগম গণমাধ্যমকে জানান, সারাদিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকা গুনছিলেন। এ সময় দুই যুবক তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বৃদ্ধা জানান, আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কী করব? আমার চিকিৎসা কীভাবে হবে? আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমন ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com