বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজয়ী হ‌য়ে এম‌পি বাহা‌রকে সালাম ক‌রে শুভেচ্ছা বি‌নিময় কর‌লেন ‌নব‌-নির্বা‌চিত চেয়ারম‌্যান আজাদ

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৯৩৭ বার পঠিত
‌দেবীদ্বার উপ‌জেলার নব নির্বা‌চিত চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ সদর এম‌পি আকম বাহা উ‌দ্দিন বাহা‌রের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় করেন।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিজয়ী হয়ে সদরের সংসদ সদস‌্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে এসে সালাম ক‌রে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন। ২৮ ফেব্রুয়া‌রি অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষিত হয়। এ‌তে নৌকা প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকা‌রিভা‌বে বিজয়ী হোন।

নির্বাচ‌নী ফলাফ‌লে আবুল কালাস আজাদ ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের এএফ এম তারেক মুন্সী ফেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট। এছাড়াও আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট ও জাতীয় পার্টির নাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।

জানা যায়, নির্বাচ‌নের আ‌গে উপ‌জেলা প‌রিষ‌দের উপ নির্বাচনে কুমিল্লা সদর  এবং  মহানগর আ’লীগ  ও এর অংগসংগঠনের নেতাকর্মীরাই দেবিদ্বার উপজেলা পরিষদের নির্বাচনে মূল ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কুমিল্লা নেতাকর্মীরা দেবিদ্বারে অবস্থান করেন । এছাড়াও নির্বাচ‌নে স্থানীয় এম‌পি ও নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের একটি অংশের সমর্থন পান‌নি নৌকা প্রার্থী কালাম। ফলে বাইরের নেতাকর্মীদের উপরই নির্ভরশীল হ‌য়ে নির্বাচ‌নে নৌকা প্রার্থী বিজয় লাভ ক‌রেন।

উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত। দেবিদ্বার উপজেলায় এবারের মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৫০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৮২০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৬৮২ জন। মোট ১১৪ টি ভোট কেন্দ্র স্থায়ী ও অস্থায়ীসহ ৭৭০ টি ভোট কক্ষ। আ.লীগ, বিএনপি , জাতীয় পার্টি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৪ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন।সব‌শে‌ষে বিজ‌য়ের মালা গ্রহন ক‌রেন নৌকার আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com