বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌দে‌শে ফির‌ছেন নৌবা‌হিনী প্রধান

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৮৬ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ২০২১ ও নেভি ডিফেন্স এক্সিবিশন ২০২১ এ অংশগ্রহণ শেষে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান এনএভিডিইএক্স-২০২১ ও জিইএস আইডিইএক্স ২০২১ উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি উক্ত প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় পরিদর্শন করেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়। উক্ত মহড়ায় যোগ দিতে নৌবাহিনী প্রধান গত ১৮ ফেব্রুয়ারিতে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com