মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতিসংঘ মহাসচিব গু‌তে‌রেস‌কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৭ বার পঠিত

মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের অনলাইন বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। একই সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলে তিনি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের যৌথ উদ্দেশ্য।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com