বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

জীব‌নের অংকটা ক‌ঠিন — ম‌নিরুজ্জামান মা‌নিক

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ বার পঠিত

কত্তো সহজ, কত্তো সাধারণ আমাদের জীবন,সরল সমীকরণ। মনে হয় চোখবুঁজে হাতের কড়া গুনেই সব হিসেব মিলিয়ে দেওয়া যাবে। ব্যাপারখানা এমন যেন,মায়ের হাতে মাখা দুধভাত। মুখে দিলেই এক ঢেকুরে মিলিয়ে যাবে। কত্তো সহজ কত্তো সরল ঝঞ্ঝাটহীন আমাদের প্রতিটি দিনের জীবন। একটুখানি ঘষে মেজে জোড়াতালি দিলেই চলতেই থাকে চলতেই থাকে বিরতিহীন।

রাজধানীর রাজপথে লোহার বেড়িতে বাধা কণ্টকাকীর্ণ পথের কোন ঘোড়া নয়,বিশালদেহী কোন জন্তুও নয়। টক টক করে আধা কিলো দৌড়ে গেলেই হাঁপিয়ে যাবে,ঝিমিয়ে পড়বে। বারবারই মনে হচ্ছিল আমাদের জীবনটা কত্তো আনন্দের, কতটা সহজ।

জোরে একটা তুড়ি মেরেই জীবনের অংকটা মিলিয়ে দেওয়া যাবে,ঠিক এমন, ঠিক এমন। লক্ষ্যবস্তু ঠিক রেখে গুলি করলেই সহজে ভাগ্যটাকে নিজের করে নেওয়া যাবে,টার্গেট মিলে যাবে,আর সফলতাও মুঠোবন্দি হবে।

কিন্তু আজ পঞ্চাশ বছর ধরে ছোট্ট একটি অংক মিলাতেই কতো শ্রম, কতো প্রচেষ্টা। সরল অংক সরল চিন্তা, সাধারণ জীবন,তবুও অংক মিলেনা তো মিলছেই না। অংক কষছি আর কষছি। অংক কষছি বয়স গুনছি। ফাগুন আসে বসন্ত যায়,রাফ করছি অংক কষছি। রাফ করতে করতে খাতায় খাতায় ভরে গেছে জীবনের পুরো লাইব্রেরি। জীবন ঠিকই চলছে,রাফও করছি,শুধু জীবনের অংকটা মিলছে না তো মিলছেই না!

লেখক: ম‌নিরুজ্জান মা‌নিক

পু‌লিশ প‌রিদর্শক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com