রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ইয়াবাসহ হা‌নিফ বা‌সের চালক ও হেলফার গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬০ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো, বাসের ড্রাইভার মোঃ সুমন ও সুপারভাইজার মোঃ মেহেদী হাসান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু  বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি যে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় ইয়াবা আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি, ২০২১) মতিঝিল থানা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দল। রাত ৮.০৫ মি‌নি‌টের সময় বাসটি টুইনবি সার্কুলার রোড এলাকায় এসে পৌঁছালে বাসটি তল্লাশী করা হয়। বাসের ভিতরে তল্লাশী করে বিশেষভাবে লুকানো অবস্থায় উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com