মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গ্রিন কার্ডের বিষয়ে ট্রাম্পের আদেশ বাতিল বাইডেনের

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার গ্রিন কার্ড আবেদনকারীদের ফের মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ করে দিয়েছেন। বৈধ অভিবাসনের বিষয়ে বিদ্যমান বাধাও দূর করেছেন। অভিবাসন নিয়ে এসব বাধা তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।ট্রাম্পের ওই আদেশ অনেক গ্রিন কার্ড আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়েছে। করোনাভাইরাস মহামারিতে মার্কিনীদের বেকারত্বের হার কমাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেসময় ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করে বলেছিলেন, করোনাভাইরাস মহামারিজনিত কারণে উচ্চ বেকারত্বের মধ্যে মার্কিন শ্রমিকদের রক্ষা করা দরকার ছিল।প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছেন। বাইডেন বলেছেন, ট্রাম্পের এই আইন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। এর ফলে মার্কিন নাগরিকদের পরিবারের সদস্য ও বৈধ স্থায়ী বাসিন্দারা এখানে আসতে পারেনি। সারা বিশ্বে মেধাবীদের কাজে লাগানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষিত হয়নি।দায়িত্ব নেওয়ার পর মুসলিমদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসন নীতি বদলে দিয়েছেন জো বাইডেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com