মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে মাদকাসক্ত ভাই‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে অপর দুই ভাই

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯১৬ বার পঠিত

রাজধানীর বাড্ডায় দুই ভাইয়ের পিটুনিতে মারা গেছেন মাদকাসক্ত আরেক ভাই। এ ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বাবা।

পুলিশ জানিয়েছে, ৬ ছেলে ও মেয়ের জনক আব্দুস সালাম ৩ ছেলের সাথে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। অন্য ছেলে-মেয়েরা আলাদাভাবে বসবাস করেন। সৈয়দ আলা নামের মেঝ ছেলেটি ছিলেন মাদকাসক্ত। টাকা পয়সার জন্য প্রায়ই তিনি বৃদ্ধ বাবাকে মারধর করতেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টাকা না পেয়ে বাবাকে মারধর শুরু করেন আলা। এ সময় ক্ষুব্ধ হয়ে অপর দুই ভাই সৈয়দ মিঠু ও সৈয়দ মনি চড়াও হয় সৈয়দ আলার ওপর। তাদের মারপিটে ঘটনাস্থলেই মারা যান আলা।
বিষয়টিকে নিয়তির নির্মম পরিহাস হিসেবে অ্যাখ্যা দিয়ে বাবা আব্দুস সালাম বলেন, হত্যার উদ্দেশ্য ছিল না ছেলেদের। মাদকাসক্ত ছেলের নির্যাতনের ক্ষতও সাংবাদিকদের দেখান তিনি।
হত্যার অভিযোগে দুই ভাইকে বিকেলে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আরো খতিয়ে দেখতে চায় পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম বলেন, সবকিছু শুনে মনে হয়েছে অত্যাচারে অতিষ্ঠ হয়েই ভাইয়েরা মারপিট করে মাদকাসক্ত ভাইকে। মারপিটের এক পর্যায়ে মারা যায় আলা। হত্যার দায়ে অভিযুক্ত দুই ভাইদের কেউই পালানোর চেষ্টা করেননি বলেও জানান পারভেজ ইসলাম।
নিহত আলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com