মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদাল‌তের সময় নষ্ট করায় আ‌জিজ কো-অপা‌রে‌টিভ‌কে ১০ লাখ জ‌রিমানা-হাই‌কোর্ট

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০০ বার পঠিত
ফাইল ছ‌বি

আদালতের সময় নষ্ট করায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে জরিমানার ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলা করে তা না চালানোর প্রেক্ষাপটে এই আদেশ দেওয়া হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। মামলা না চালানোর কথা জানানোর প্রেক্ষাপটে এ-সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে। সমবায় সমিতি আইন ও সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রারের এক স্মারকের ভিত্তিতে রেজিস্ট্রারের অনুমোদন ছাড়া আজিজ কো-অপারেটিভের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে একটি রিট করা হয়।
কো-অপারেটিভের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম রিটটি করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ মে হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রারের অনুমোদন ছাড়া আবেদনকারীর বিরুদ্ধে মামলা না করতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আবেদনকারীকে হয়রানি না করতে এবং অনুসন্ধান ছাড়া আজিজ কো-অপারেটিভ নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ না করতে ছয় মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়। রিটটি আজ রায়ের জন্য আদালতের কার্যতালিকায় ছিল।
আদালতে রিট আবেদনকারী আজিজ কো-অপারেটিভের পক্ষে আইনজীবী মুহাম্মদ তারিকুল ইসলাম শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com