শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি টু”র পৃথক দু‌টি অ‌ভিযা‌‌নে ১১৮ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ৫‌

ম‌হিউ‌দ্দিন সুজন: আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০১ বার পঠিত

কুমিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর পৃথক দু‌টি অ‌ভিযা‌নে পদুয়ার বাজার বিশ্ব‌রোড় ও  আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে মোট ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রা হয়। এ সময় একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গত ২২ ফেব্রুয়া‌রি সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ২৩ ফেব্রুয়ারি সকালে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় পৃথক দু‌টি অ‌ভিযান অভিযান পরিচালনা করে র‌্যাব সদস‌্যরা। ‌  কু‌মিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এক‌টি অ‌ভিযা‌নে  ৪৪ কেজি গাঁজাসহ দুই  মাদক ব্যবসায়ী  কক্সবাজারের সদর থানার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯)কে গ্রেফতার করা হয়।

অপর এক‌টি অ‌ভিযা‌নে কার্ভাটভ‌্যান‌ে ৭৪ কে‌জি গাঁজাসহ গ্রেফতার করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের মৃত. নানু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০)। ধৃত আসামী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com