বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পু‌লি‌শের আই‌জি‌পি ও বিএন‌পির বৈঠক বৃহস্প‌তিবার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৮ বার পঠিত
বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আইজিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন- স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।এর আগে সোমবার আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় বিএনপি।
সুত্র:সময়‌নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com