মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১৭ কোটি টাকার আংটিতে প্যারিস হিলটনের বাগদান সম্পন্ন

নাগ‌রিক খবর বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩০ বার পঠিত

প্রেমিকাদের খুশি করতে কতকিছুই না করতে হয় প্রেমিকদের। আর জন্মদিন হলে তো কথাই নেই। বিভিন্ন চমকে মুড়ে দিতে চান দিনটিকে। তবে মার্কিন অভিনেত্রী ও গায়িকা প্যারিস হিলটন একটু বেশিই চমকে গেলেন। ১৭ ফেব্রুয়ারি (বুধবার) ছিল প্যারিস হিলটনের জন্মদিন। দিনটি প্রেমিক কার্টার রেইমের সঙ্গে কাটাতে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপে পাড়ি জমিয়েছিলেন ৪০ বছরের এই তারকা। হিলটনের বিশেষ এই দিনে বিয়ের প্রস্তাব দেন কার্টার। শুধু তাই নয়, হাতে পরিয়ে দিলেন দামি এক আংটি। বাংলাদেশের অংকে যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

অনুষ্ঠানের দিন হিলটনের পরনে ছিল চকচকে সাদা রঙের রেট্রোফেট ড্রেস, মাথায় মুকুট। ম্যাচিংয়ের জন্য সাদা শুটে দেখা গিয়েছে কার্টারকে। জানা গিয়েছে বিখ্যাত জুয়েলারি প্রস্তুতকারক ‘লুইস কারটিয়ারের’ বংশোদ্ভূত কার্টার রেইম । নিজের সোশ্যাল পেজে জন্মদিনের একটি ভিডিও শেয়ার করেছেন প্যারিস। সেখানেই তিনি প্রকাশ্যে এনেছেন, তার স্পেশ্যাল দিনে কীভাবে কার্টার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্যারিস হিলটন জানিয়েছেন, জীবনের আর এক অধ্যায় শুরু হওয়ার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। একে অপরের সঙ্গে থেকে তাদের ভালবাসাকে পরিপূর্ণতা দিতে চান বলে জানিয়েছেন ‘ওয়ান লাইট ইন প্যারিস’ খ্যাত অভিনেত্রী প্যারিস হিলটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com