রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা জেলা পু‌লি‌শের সফলতা: দেড়মা‌সে ১ টন গাঁজাসহ বিপুল প‌রিমান মাদকদ্রব‌্য উদ্ধার-গ্রেফতার ৪১৫

এমইএস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৬৩ বার পঠিত

একটি গ্রাম থেকে একটি দেশ- মাদকমুক্ত বাংলাদেশ

এ  স্লোগা‌নের মাধ‌্যমে কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান শুরু করা হয়।ধারাবা‌হিক অ‌ভিযা‌নে গত দেড়মা‌সে এক টন গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও জ‌ড়িত ৪১৫ জনকে গ্রেফতার করে জেলা পু‌লিশ কু‌মিল্লা।

সোমবার ২২ ফেব্রুয়া‌রি সকালে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনু‌ষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ‌্যগু‌লো জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পি‌পিএম ।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, কুমিল্লা জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহন করেছে। মাদকদ্রব‌্য উদ্ধা‌রের অংশ হিসেবে গত ৪৮ দিনে ১ হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়া‌রি পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ ১ হাজার ৪৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা, ৪ হাজার ৭০৫ বোতল ফেন্সিডিল,ও ৩১৭ লিটার দেশী মদ উদ্ধার ক‌রে। এই উদ্ধার অভিযানে গাঁজায় ২১৭ জনসহ মোট ৪১৫জনকে গ্রেফতার করা হয়েছে। অ‌ভিযা‌নে উদ্ধার হওয়া হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ৩ কোটি ।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, দুইটি বিষয়কে সামনে রেখে জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছেতার ম‌ধ্যে  একটি হলো, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। দ্বিতীয়টি হলো আইন প্রয়োগের মাধ‌্যমে মাদক পাচার, ব্যবসা ও সেবন শূন্যের কোঠায় নামিয়ে আনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com