বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বরুড়া পৌরসভায় জোরপুর্বক পুকুর ভরাট : ক্ষ‌তিগ্রস্থ এলাকাবাসী

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৫ বার পঠিত

কু‌মিল্লা বরুড়া পৌরসভার প্রতিবন্ধী হাসপাতাল সংলগ্ন ঐ‌তিহ‌্যবাহী মালীবাড়ীর পুকুর‌টি জোরপুর্বক ভরাট করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এর আ‌গেও একা‌ধিকবার প্রভাবশালী ব‌্যক্তিরা পুকুর‌টি ভরা‌টের চেস্টা কর‌লে উপ‌জেলা নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট বাধা প্রদান ক‌রলে পুকুর‌টি ভরাট বন্ধ থা‌কে। বাধা প্রদা‌নের দুই মাস পর গত দু‌দিন ধ‌রে পুকু‌রে মা‌টি ফে‌লে ভরাট কাজ চা‌লি‌য়ে আস‌ছে প্রভাবশালী এক‌টি সি‌ন্ডি‌কেট। আইন‌কে বৃদ্ধাঙুল দে‌খি‌য়ে মা‌টি ভরাট ক‌রে যা‌চ্ছে ভু‌মিদুস‌্য সি‌ন্ডি‌কে‌টের সদস‌্যরা। স্থানীয় একা‌ধিক ব‌্যক্তির সা‌থে কথা ব‌লে জানা যায়, পুকুর‌টি দি‌য়ে এলাকার লোকজন রান্না বান্নাসহ গৃহ‌ের বি‌ভিন্ন কা‌জে পা‌নি ব‌্যবহার ক‌রে। এছাড়াও পুকুর‌টির  আশপা‌শে কোন পুকুর না থাকায়, এলাকায় কোন কার‌নে আগুন লাগ‌লে তা নিয়ন্ত্রন কর‌া সম্ভব হ‌বে না ব‌লেও জানায় এলাকাবাসী। পুকুর ভরা‌টের বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের সা‌থে মোবাই‌লে যোগা‌যোগ কর‌লে বিষয়‌টি তা‌দের জানা নেই ব‌লে জানান। শীঘ্রই ঘটনাস্থ‌লে গি‌য়ে পুকুর ভরা‌টের বিষ‌য় নি‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন কর‌বেন ব‌লে জানান উপ‌জেলা চেয়ারম‌্যান মাইনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com