মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দে‌শে নিব‌ন্ধনের আওতায় আস‌ছে অ‌টোরিকশা – ওবায়দুল কা‌দের

‌মিজানুর রহমান:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৮ বার পঠিত

অবশেষে নিবন্ধনের আওতায় আসতে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র এক সভায় একথা জানান।

গ্রাম থেকে জেলা শহর এমনকি রাজধানীর বেশকিছু এলাকার অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যান। কোনরকম নজরদারি না থাকায় ইচ্ছেমতো সড়ক-মহাসড়কে চলাচল করে আসছে অটোরিকশা। যানজট, দুর্ঘটনা সবকিছুরই অন্যতম কারণ ত্রিচক্র যান। বিভিন্ন সময় সরকার এসব তিন চাকার পরিবহন বন্ধের উদ্যোগ নিলেও তা বাস্তবে রূপ নেয়নি। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার এবার রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে তিন চাকার যানবাহনকে। রাজধানীতে বিআরটিতে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধেই থ্রি হুইলারকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে করে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ভোগান্তি কমবে বলে মনে করেন সাধারন মানুষ।
আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করে সড়ক নিরাপত্তা কাউন্সিলে অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করার কথা জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com