বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপু‌রে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে র‌্যা‌বের এক সদস‌্য নিহত

গাজীপুর প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২০ বার পঠিত

গাজীপুরে মাদক বিরোধী অভিযানে র‌্যাবের কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা (২৮) মাদকবহনকারী ট্রা‌কের চাপায়  নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে পরিচালিত অভিযানে নিহত হন তিনি। কনস্টেবল মো. ইদিস মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কেল্লাই গ্রামের বাসিন্দা।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা র‌্যাবের এক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাজীপুরের টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি চালান মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে। সংবাদ পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে পোড়াবাড়ি ক্যাম্পের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-১ এর সদস্যরা। চেকপোস্টে সন্দেহজনক একটি ট্রাককে থামতে সংকেত দেয়া হলেও ট্রাকটি অমান্য করে চলে যায়। এসময় উপস্থিত র‌্যাব সদস্য কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি মো. গোলাম মোস্তফা মোটর সাইকেল নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে।
ট্রাকটি বাগের বাজার পৌঁছে চলন্ত অবস্থায় মোটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার ওপরে ফেলে ধাওয়ারত র‌্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। মোটর সাইকেলের দ্বিতীয় জন পেছনের ডিএডি মো. গোলাম মোস্তফা গাঁজা রাস্তা থেকে সংগ্রহ করে উক্ত স্থানে অবস্থান করতে থাকে।
ডিএডি মো. গোলাম মোস্তফাকে রেখে মোটর সাইকেল চালক কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা একাই ট্রাকের পেছনে অনুসরণ করে এবং তার পেছনে র‌্যাবের একটি মাইক্রোবাসও অনুসরণ করতে থাকে। মোটর সাইকেল নিয়ে কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরির বিপরীতে ৫/৬ কিলোমিটার এসে ট্রাকটির গতিরোধ করে। এ সময় মাদক বহনকারী ট্রাক চালক কনস্টেবল মো. ইদিস মোল্লাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
 এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা মৃত্যুবরণ করেন। সে সময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা থেকে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদক বহনকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com