মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শো‌রে কোমরের বেল্ট‌ে ২ কো‌টি টাকার ৩২ টি বারসহ গ্রেফতার দুইজন

য‌শোর সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে সোনার ৩২টি বারসহ দুই চোরা কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রোবাবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. শামীম (৪০) ও যশোরের শার্শা থানার দিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. হুমায়ূন কবীর (২৬)। রোববার বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-৬ এর খুলনা কার্যালয়ে আযোজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে রোববার ভোররাত ৩টার দিকে ঢাকা যশোর মহাসড়কের যশোর কোতোয়ালি থানাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়।
ভোর চারটার দিকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করা হয়। বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুজন ব্যক্তি। র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে।
এসময় তাদের হেফাজতে থাকা ৩২টি সোনার বার উদ্ধার হয়। যা দুজনের কোমরের বেল্টের মাধ্যমে বিশেষ কায়দায় রাখা ছিল। ওই ৩২টি সোনার বারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com