সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভালোবাসার রঙে প্রকৃতির সাজে রাজধানীবাসীর বসন্তবরণ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১১ বার পঠিত

ভালোবাসার রঙের প্রকৃতির সাজে ফুলে ফুলে বসন্তবরণে রাজধানীজুড়ে নানা আয়োজন। করোনার পরিসর সীমিত হলেও উচ্ছ্বাস আর উদযাপনে ভাটা পড়েনি। কবিতা, নাচ আর গানে বর্ণিল বসন্তবরণ উৎসব।

ফাল্গুনের প্রথম সূর্য উঁকি দেয়ার সঙ্গে সঙ্গেই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হন নগরবাসী। বয়স আর পেশা ভিন্ন হলেও সবার গায়ে বাসন্তী সাজ। করোনার কারণে উৎসব উদযাপন অনুষ্ঠান সীমিত করা হলেও কমতি ছিল‌ না উচ্ছ্বাসে।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ গান, নৃত্য আর আবৃত্তিসহ ২৭টি ইভেন্টের মাধ্যমে বসন্তকে স্বাগত জানায়। সীমিত পরিসরে হলে উৎসবকে সর্বোচ্চ বর্ণিল করার চেষ্টা করেছেন আয়োজকরা। পৃথিবী‌ করোনামুক্ত হলে‌ আরো বর্নিল আয়োজনে বসন্ত উদযাপনের প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারী সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com