শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা কান্দিরপাড় চেম্বারের সিংগারা-লুচি ও একজন মুজিবুল হক ম‌জিব- এসএন ইউসুফ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৪ বার পঠিত

কুমিল্লা কান্দিরপাড় নজরুল এ‌ভি‌নিউ‌তে ম‌জিবুল হ‌কের চেম্বা‌র সকল নেতাকর্মী‌দের স্মৃ‌তি হ‌য়ে র‌য়ে‌ছে। এ চেম্বার থেকেই মুজিবুল হক মুজিব হয়েছেন সংসদ সদস‌্য, হ‌য়ে‌ছেন সংস‌দের হুইপ, হয়েছেন রেলপথ মন্ত্রী।

আয়কর উকিল হিসেবে বসে এই চেম্বার থেকেই রাজনীতি করতে করতে এই চেম্বার দিনে দিনে কুমিল্লার রাজনীতিতে হয়ে উঠে নেতা তৈরীর কারখানা। এই চেম্বারের লুচি-সিংগারা-চমুচা-পুরি- জিলাপি আর চা খেয়ে মিছিলে যেতো ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা।

কুমিল্লা শহর থেকে শুরু করে বৃহত্তর কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কোন নেতা কিংবা কর্মী নেই যে মুজিবুল হক মুজিব এমপির কান্দির পাড়ের এই চেম্বারে অবাধে লুচি-সিংগারা-চমুচা-পুরি- জিলাপি আর চা খাওয়ার সেই ইতিহাসের কথা জানেনা।

ম‌জিবুল হ‌কের চেম্বা‌রে নেতা কর্মী‌দের সিংগারা চমুচার আপ‌্যায়ন।

 

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কুমিল্লা আসা সম্বভ হয়‌নি।তাই বসা হয়‌নি প্রাণের প্রিয় নেতা, কর্মীদের সাথে । গতাকাল কুমিল্লা এসেই শহরের অলি গলিতে হেঁটেছেন এবং আজ সকাল থেকে কুমিল্লা চেম্বারে নেতা কর্মীদের অবাধে লুচি-সিংগারা-চমুচা-পুরি আর জিলাপি খাওয়ানোর মধ্যে দিয়ে মনের আনন্দ ভাগাভাগি করেন

ম‌জিবুল হক। এ সময় সাথে ছিলেন উনার সুযোগ্য সহধর্মিণী এডভোকেট হনুফা আক্তার রিক্তা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন সহ জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ।

এসএন ইউসুফ এর টাইম লাইন থে‌কে সংগৃ‌হিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com