শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪০ বার পঠিত

ওমানের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির বন্দর শহর দুকুমে ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। একজনের বাড়ি ফেনীতে। তারা সবাই রাতে আরব সাগরে মাছ শিকার করে ভোরে বাসায় ফিরছিলেন।

 ঘটনায় আরও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন- মো.ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ, রোবেল, মহিউদ্দিন ও ইসমাইল। এদের মধ্যে মহিউদ্দিন ও ইসমাইল আইসিইউতে ভর্তি রয়েছে। আহতদের পাঁচজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওমানে কর্মরত সন্দ্বীপের এক বাসিন্দা।
সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের চারজন বাসিন্দা নিহত হওয়ার ঘটনা শুনেছি। বাকি আরেকজন পার্শ্ববর্তী হারানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানতে পেরেছি। আমি আমার এলাকার দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। লাশ দেশে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সেখানে থাকা আমার এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com