শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর পল্টনে মানি এক্সচেঞ্জ থেকে ৩ কেজি সোনাসহ আটক ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ বার পঠিত

চোরাই পথে সোনা আমদানি বন্ধ নেই । রাজধানীর পল্টনে একটি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৩ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টনে ফয়েজ ট্রেডিং নামের একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

ফয়েজ ট্রেডিংয়ে এক ঘণ্টার অভিযানে ২০টি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়। এসময় বেশ কয়েকটি দেশের মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. আব্দুর রউফ জানান, মানি এক্সচেঞ্জের নামে প্রতিষ্ঠানটি সোনা চোরাচালানে জড়িত । তিনি বলেন, মানি এক্সচেঞ্জিং একটি প্রতিষ্ঠানের ছদ্বাবরণে অবৈধ কাজগুলো হচ্ছিল। এখানে বিভিন্ন দেশের কারেন্সির বিনিময়ে সোনা বিক্রি হতো।

চোরাচালানের অর্থ সন্ত্রাসী কাজে ব্যবহার হয় বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের।
ড. আব্দুর রউফ বলেন, যাদের কাছে অর্থ আছে তারা এখান থেকে খুব সহজেই এগুলো কিনে নিয়ে যেতে পারে।
তবে, আটক ২ জন ওই প্রতিষ্ঠানের কর্মচারী। তারা জানান, মানি এক্সচেঞ্জের লাইসেন্স তাৎক্ষণিক দেখাতে পারেননি।অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com