শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মিয়ানমারে ২৩ হাজার ৩১৪ জনসহ ৫৫ জন বি‌দেশী বন্দীর সাজা মওকুফ

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

মিয়ানমারের স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল শুক্রবার দেশের ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশী নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে। জেনারেল মিন অং হ্লাইং এর সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যে কোন অপরাধে সাজা প্রাপ্ত এই বন্দীদের ক্ষমার অনুমোদন দেয়া হয়।

রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদন্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই, এছাড়া পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদন্ড প্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা এই নির্দেশের বাইরে রয়েছেন।

পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর এবং ৪০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৪০ বছর এবং ৪০ বছর এর চেয়ে কম সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সুকিকে গ্রেফতারের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com