রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌ম‌িল্লা দাউদকা‌ন্দি‌ থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আশরাফ হো‌সেন:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬৮ বার পঠিত

কুমিল্লা দাউদকা‌ন্দি ম‌ডেল থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ডাকা‌তি প্রস্তু‌তিকা‌লে অস্ত্র গু‌লি ,দা লোহা কাটার,সুইচ‌গিয়ারসহ ৬ ডাকাত সদস‌্যকে গ্রেফতার ক‌রে। ১১ ফেব্রুয়ারী রাতে  উপজেলার সাতপাড়া এলাকা থেকে ডাকা‌তি প্রস্তু‌তিকা‌লে তাদের আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ১১  ফেব্রুয়া‌রি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টহল দল উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আলী জব্বারের ছেলে অপু মিয়ার বাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে ওই গ্রামের হাকিম মিয়ার ছেলে অপু মিয়া(৩৮), জুয়েল রানা (২৮), ঢাকার লালবাগ এলাকার মোসলেম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৪২), গজারিয়া উপজেলার ইসমাইল মিয়ার ছেলে আল আমিন (২৭), বুড়িচং উপজেলার খোকন মিয়ার ছেলে আল আমিন হোসেন (২০)কে আটক করা হয়।
আটককৃতদের তথ্যমতে আরেক সহযোগী মতলব উত্তর উপজেলার সফিকুল ইসলামের ছেলে শান্ত সরকার(২৬)কে গভীর রাতে আটক করা হয়। এ সময় ডাকাত‌দের  কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টা সাবল,  রাম দা, লোহার কাটার, করাত, ৫ পিস সুইচ গিয়ার উদ্ধার করা হয়। ধৃত আসা‌মি‌দের মধ্যে  ডাকাত অপু মিয়া দাউদকান্দি মডেল থানায় ৯৯ সালের হত্যা মামলায় গ্রেফতার হ‌য়ে  ৬ বছর কারাবরন ক‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com