রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অ‌তি‌রিক্ত গ‌তির জন‌্য দুর্ঘটনায় বোগদাদ বাস : নিহত ২ আহত ২০‌

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৫ বার পঠিত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাস দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুর্ঘটনাকবলিত বাসের পেছনের অন্য আরেকটি বাস থেকে ধারণ করা হয়েছে। তবে কে তা ধারণ করেছেন তার পরিচয় ঘটনার একদিন পার হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এদের একজন শাহরাস্তির নাওড়া গ্রামের বীভা রানী দাস এবং কুমিল্লার নিমসারের গীতা রানী দাস। এই দুজন পরস্পর আত্মীয়। এই দুর্ঘটনায় বাসের আরো বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, খুব বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বোগদাদ পরিবহনের বাসগুলো প্রায় এমন বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com