রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকায় সি‌লিন্ডা‌রে লুকা‌নো ১০০ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ২

পু‌লিশ সংবাদ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

গাড়ির ফুয়েল ট্যাংক, সবজিভর্তি পিকআপ কোনো কিছুই বাদ যাচ্ছে না মাদক চোরাকারবারিদের কাছে। প্রতিদিনই নতুন নতুন উপায় বেছে নিচ্ছে তারা। অন্যদিকে জব্দ হচ্ছে একের পর এক বড় বড় চালান। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করেও পার পাচ্ছে না মাদক কারবারিরা। তারপরেও থেমে নেই চোরাচালান। পুলিশ বলছে, যারা ধরা পড়ছে তারা বহনকারী, মূল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মাদক আইন আরো কঠোর করার পরামর্শ পুলিশের।

সোমবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি পিকআপের গতিরোধ করে গোয়েন্দা পুলিশ। ব্যাপক তল্লাশির পরেও কোথাও মাদক না পেয়ে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানায় গাড়িটির ফুয়েল ট্যাংকারে বিশেষ কায়দায় লুকানো আছে বিপুল পরিমাণ গাঁজা। পরে ট্যাংকার থেকে বের করা হয় একের পর এক গাঁজার বস্তা। উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা। ব্রাহ্মণবাড়িয়া থেকে চালানটি ঢাকার এক মাদক কারবারির কাছে পৌঁছানোর কথা ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার সিকদার মোহাম্মদ ইমাম হাসান বলেন, এ চক্রটা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করছে এ তথ্য আসে। অনুসন্ধান করতে গিয়ে তার সত্যতা পাওয়া যায়। জানতে পারি এরা একটা বড় চালান নিয়ে আসছে। তখন অভিযান চালানো হয়।
মাদক সরবরাহকারীরা সাংবাদিকদের জানান, আগের চালান যাকে দেওয়া হয়েছিল তাকেই আবার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com