রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাক্ষণবা‌ড়িয়ার সরাই‌লে তুচ্ছ বিষয়‌কে কেন্দ্র ক‌রে চাচাত ভাই‌য়ের হা‌তে ভাই খুন

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ বার পঠিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আপন চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রুহেল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সরাইল উপজেলা সদরের মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

নিহত রুহেলের স্বজনরা জানায়, মোগলটুলা গ্রামের রুহেল ফেরিওয়ালার ব্যবসা করতেন। তার সাথে একই বাড়িতে বসবাস করা আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের সাথে পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন সকালের বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রুহেল মারা যায়।
এ ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার সার্কেল সহকা‌রি পু‌লিশ সুপার মো. আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com