বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

“শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১” চুড়ান্ত অনু‌মোদন: শিশু হারা‌লে জেল জ‌রিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৫ বার পঠিত

দেশের শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো (ডে-কেয়ার সেন্টার) পরিচালনায় এবার নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, এই আইন পাসের পর শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হলে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সনদ নিতে হবে। এসব কেন্দ্রে কোনো অব্যবস্থাপনা হলে সর্বোচ্চ ১০ বছর জেলের পাশাপাশি পাঁচ লাখ পর্যন্ত জরিমানা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ ব্যবস্থাপনায় শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করে পরিচালনা করতে পারবে। তবে এটি স্থাপনের জন্য সরকারের অনুমোদন নিয়ে সনদ গ্রহণ করতে হবে।
খসড়া আইন অনুযায়ী এসব কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, তিন মাসে একবার শিশুদের অভিভাবকদের সঙ্গে কেন্দ্র কর্তৃপক্ষের মতবিনিময় করাতে হবে। বাংলাদেশে বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১১৯টি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, এটি (আইন) পাস হওয়ার পর অনুমোদন ছাড়া কেউ শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করতে পারবে না। আইন পাস হওয়ার ছয় মাসের মধ্যে সবাইকে নিবন্ধন করতে হবে। সবগুলো শিশু দিবাযত্ন কেন্দ্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চলে আসবে। তিনি আরো জানান, প্রস্তাবিত আইনে শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্তব্যে অবহেলা করলে ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে। শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে ১০ বছরের জেলের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হবে বলে জানান সরকারের শীর্ষ এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com