বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩৮তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পে‌লেন ৭৩৮ জন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৬ বার পঠিত

৩৮তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৩৮ জন প্রভাষক নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পদায়ন করা প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ৩৮তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশক্রমে ৭৩৮ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ২২০০০-৫৩০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ করা প্রভাষকদের মধ্যে বাংলা বিষয়ে ৪৩ জন, ইংরেজি বিষয়ে ৫৯ জন, রাষ্ট্র বিজ্ঞানে ৩৬ জন, দর্শনে ৩৭ জন, অর্থনীতিতে ৩৪ জন, প্রাণীবিদ্যায় ৩৬ জন, ইতিহাসে ২৬ জন, সমাজকল্যাণে ৮ জন, রসায়নে ২৩ জন, ইসলামী শিক্ষায় ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৪১ জন, পদার্থ বিদ্যায় ৪৫ জন, উদ্ভিদবিদ্যায় ২৪ জন, সমাজ বিজ্ঞানে ১১ জন, গণিতে ১২ জন, ভূগোলে ৫ জন, মৃত্তিকাবিজ্ঞানে এক জন, হিসাব বিজ্ঞানে ৪০ জন, ব্যবস্থাপনায় ২৯ জন, মনোবিজ্ঞানে ৬ জন, কৃষি বিজ্ঞানে ৩ জন, পরিসংখ্যানে ৫ জন, সংস্কৃত ২ জন, গার্হস্থ অর্থনীতিতে ৫ জন, আরবি ও ইসলামী শিক্ষায় ১০ জন, আরবি বিষয়ে ২ জন, শিশু বিকাল ও সামাজিক সম্পর্ক বিষয়ে একজন, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় ১ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৬৪ জন।
এছাড়া সরকারি টিচার ট্রেনিং কলেজে ইংরেজি বিষয়ে ৩ জন, ভূগোল বিষয়ে একজন, গ্রন্থাগার বিজ্ঞানে একজন, শিক্ষা বিষয়ে ১৯ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com