শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সারা‌দে‌শে বিচা‌রের অ‌পেক্ষায় ৪০ লাখ মামলা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮২১ বার পঠিত

দেশের আদালতগুলোতে ৪০ লাখ মামলা এখন বিচারের অপেক্ষায়। এই চক্রে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন কোটি বিচারপ্রার্থী, তাদের পরিবার। বিচার সংশ্লিষ্টরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রতা না কমানো গেলে লঙ্ঘিত হবে মানবাধিকার।

এদিকে মামলার জালে বন্ধ রয়েছে ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ও। এসব অর্থসংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিশুসন্তান কোলে মা, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ কিংবা তরুণ কেউই বাদ পড়ছেন না এই ভোগান্তি থেকে।
শুধু বহু যুগের অপেক্ষায়ই নয়, বিচারালয়ের ঘাটে ঘাটে পয়সা গুনতে হয় বিচারপ্রার্থীদের। আদালতের দরজায় কড়া নাড়তেই নিঃস্ব হচ্ছেন তারা। ৭০ বছর বয়সী এক বৃদ্ধ জানান, এখানে তারিখের পর তারিখ পড়ছে। আর টাকা ছাড়া তো কেউ হাঁটে না। এক জমি রক্ষার জন্য আরেক জমি বিক্রি করতে হয়।
দীর্ঘসূত্রতার সঙ্গে তাল মিলিয়ে আদালত প্রাঙ্গণে বাড়ছে জামিন জালিয়াতি, প্রতারণা আর ভুয়া মামলায় হয়রানির মতো অপরাধ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, আদালতের স্টাফরা জালিয়াতির সঙ্গী হচ্ছেন। একই সঙ্গে তারা কয়েক আইনজীবীর সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে প্রতারণা কমে আসবে। একটি বেসরকারি সংস্থার সাম্প্রতিক জরিপ বলছে, বিচারিক সেবা খাতে দুর্নীতির শিকার হয়েছে ৬০ দশমিক ৫ শতাংশ মানুষ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মামলাজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া রয়েছে এবং খুব দ্রুতই এটি শুরু হবে।
এদিকে বিচার বিভাগের চলমান দীর্ঘসূত্রতাকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী হাজার কোটি টাকার এসব রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলে জানিয়েছেন এনবিআরের সাবেক চেয়ার‍ম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।
রাজস্ব সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আর উচ্চ আদালতে প্রায় ঝুলে থাকা ২৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তিতে সংস্থাটিকে আরও কার্যকরী ভূমিকা পালন করার পরামর্শ বিশেষজ্ঞদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com