মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সৌ‌দিআর‌বে ক‌রোনার দ্বিতীয় প্রকোপ মোকা‌বেলায় জরুরী নি‌র্দেশনা

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯২ বার পঠিত

বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সৌদি আরবে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।  বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সম্প্রতি দ্বিতীয় বার বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা সনাক্তের হার বাড়তে থাকায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১০টা থেকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, খিমাসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরণের প্রোগ্রাম) আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। স্থগিতাদেশের সময় আরো বাড়তে পারে।

আগামী ১০ দিন কোনো ধরণের সামাজিক কোনো ইভেন্টে ২০ জনের বেশি লোক সমাগম করতে পারবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে। আগামী ১০ দিন কোনো ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে।

সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। স্থগিতাদেশের সময় আরো বাড়তে পারে। আগামী ১০ দিন রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে সার্ভিস দেওয়া যাবে। তবে জনসমাগম ঘটে এমন কোনো কিছু করা যাবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com