বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে র‌্যা‌বের মাদক উদ্ধা‌র অ‌ভিযান: ওয়ানশুটারসহ বিপুল অস্ত্র উদ্ধার

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৬ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় মাদক উদ্ধার অ‌ভিযান কর‌ার সময় একটি ওয়ান শুটারগানসহ দুটি অস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৭ । বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলী নুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যা‌বের অ‌ভিযা‌নে এ সময় ৪ জন‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসা‌মি তাজমহল বেগম (৩৩), আব্দুল খালেক (৫০), আবুল হাসেম (৪৫) ও মো. ইসমাইল (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- একটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি তলোয়ার, একটি কিরিচ এবং ৮৫ লিটার চোলাই মদ।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার নাগ‌রিক খবর‌কে জানান, চট্রগ্রা‌মের আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জামালের ঘরে কিছু লোক মাদকদ্রব্য বেচা-কেনার জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সকালে সেখানে অভিযান চালায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের ধরে ফেলেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী খাটের নিচে লুকানো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com