শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৫ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা গুলশান বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ ফয়জুল্লাহ ওরফে ফয়েজ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম জানান, সোমবার (১ ফেব্রুয়ারি ২০২১) সন্ধা ০৬.৪৫ টায় দক্ষিণ মাতুয়াইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফয়েজ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীর  যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী ও কদমতলী  থানা এলাকায় বিক্রি করতো।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com