সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে ৫০ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিপুল প‌রিমান গাঁজার চালানসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ রবিউল হোসেন, মোঃ দুলাল খাঁন ও মোঃ লালন খাঁন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল জানান, রবিবার (৩১ জানুয়ারি, ২০২১) কয়েকজন মাদক ব্যবসায়ী বি-বাড়ীয়ার কসবা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করার জন্য যাত্রাবাড়ীর সিটি কর্পোরেশনের কাঁচা মালের আড়ৎ এর সামনে অবস্থান করছে মর্মে সংবাদ পায় গোয়েন্দা ওয়ারী বিভাগ। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা বি-বাড়ীয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com