সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে শুট‌কি‌র প‌্যা‌কে‌টে লুকা‌নো ২৯ হাজার ‌পিস ইয়াবা উদ্ধার

তা‌রিক আহ‌মেদ/আবদ‌ুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর টিম  বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে সদর দ‌ক্ষিন উপ‌জেলার মহাসড়‌কে শুট‌কির প‌্যা‌কে‌টে লু‌কি‌য়ে রাখা ইয়াবার এক‌টি চালান আটক করে । আটককৃত চালা‌নে ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার ও  ২ জনকে আটক করা হয় ।রবিবার (৩১ জানুয়ারি) র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পরিবহনের সময় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ শাহীন (৫০) ও মধ্যরামপুর গ্রামের মৃত. ফজল আহমেদ এর ছেলে জহির আহমেদ (৫৫)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আসা‌মির বিরু‌দ্ধে সদর দ‌ক্ষিন ম‌ডেল থানায় আইনানুহ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com