সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রকা‌শিত হল ৪০ তম বি‌সিএস পরীক্ষার লি‌খিত ফলাফল

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৭৬২ বার পঠিত

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে ১০ হাজার ৯৬৪ জন পাস করেছেন। বুধবার পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) এক সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বুধবার জাগো নিউজকে বলেন, কমিশনের সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট ১০ হাজার ৯৬৪ জন চূড়ান্তভাবে পাস করেছে। পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাবে। তিনি জানান, কমিশনের সভায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেয়া তিন লাখ ২৭ হাজার জনের মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

 

 সাধারণ ক‌্যাডারদের ফলাফল : লিং‌কে প্রবেশ করুন।

https://admissionwar.com/en/bcs-written-result/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com