মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার মেঘনায় শিশু রিফান হত‌্যার খুনী শা‌কিল গ্রেফতার

ইকবাল হোসাইন :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৮২০ বার পঠিত

কুমিল্লা জেলার মেঘনা উপ‌জেলায় ৫ বছরের শিশু রিফানুল ইসলাম রিফানের অর্ধগলিত লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও মূল আসামি শা‌কিল‌কে গ্রেপ্তার করতে সক্ষম হয় মেঘনা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসা‌মি ঘাতক শা‌কিল আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি‌তে শিশু  রিফান‌কে ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা ক‌রার বিষ‌য়ে স্বীকা‌র‌ক্তি ‌দেয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) কু‌মিল্লার মেঘনা থানা পু‌লিশ চৌকস তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে হত্যাকান্ডের মূল ঘাতক শাকিলকে (২২) গ্রেফতার করে।
শিশু রিফান ১০ দিন নিখোঁজ থাকার পর ২৩ জানুয়ারি মেঘনা উপজেলার ওমরকান্দা ব্রিজ সংলগ্ন পুরাতন মেঘনা নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে শিশু রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি নি‌খোঁজ ডায়েরি করেন।
 কু‌মিল্লার হোমনা ও মেঘনা থানার সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল করিম জানান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহ‌মে‌দের দিক নির্দেশনায় মেঘনার আলোচিত শিশু রিফান হত্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে মেঘনা থানা পুলিশ।তদ‌ন্তে রিফানের লাশ উদ্ধারের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পুলিশের কর্মতৎপরতায় উদঘাটন হয় চাঞ্চল্যকর শিশু রিফান হত্যা মামলার রহস্য। নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয় হত্যাকান্ডের মূল ঘাতক শাকিলকে।
মেঘনা থানার অ‌ফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে অভিযান চা‌লি‌য়ে আসামি শাকিলকে গ্রেফতার কর‌া সম্ভব হয়।‌ শিশু রিফান‌কে ইট দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করার বিষ‌য়ে স্বীকার ক‌রে শা‌কিল। হত‌্যার ঘটনায়  ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ঘাতক শাকিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com