মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সড়‌কে আইন ভঙ্গ কর‌লে ক‌ঠোর ব‌্যবস্থা: ডিএম‌পি কমিশনার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫১৫ বার পঠিত

সড়কে আইন ভঙ্গ করলে কঠোর আইনানুগ ব্যবস্থার গ্রহণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ট্রাফিক ওয়ারী বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার একথা বলেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কাজ করার আহ্বান জানান তিনি।ট্রাফিক সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘সবসময় মনে রাখতে হবে, আপনাদের আচার-আচরণে যেন কেউ কষ্ট না পায়। দায়িত্ব পালনে কারও সাথে খারাপ আচরণ করা যাবে না। কেউ আইন ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা বা আইনি পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, ‘মানুষের প্রতি সর্বদা শ্রদ্ধা রেখে প্রতিনিয়ত কাজ করতে হবে। তাদেরকে সম্মান করতে পারলে তারাও আমাদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শন করবে। জনগণের নিরাপত্তার জন্য আমাদের পেশাদারিত্ব ও সততা নিয়ে কাজ করে যেতে হবে। আপনাদের জীবনের ঝুঁকির সম্ভাবনা আছে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
সড়কে গাড়ি পার্ক করতে না দেয়ার নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, ‘আপনারা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করেন। জনগণের সেবা প্রদানের জন্য আমাদের সর্বদা অনেক পরিশ্রম করে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে যেন কোনো গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা বা পার্কিং করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com