বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা সাব এ‌ডিটরস কাউ‌ন্সি‌লের (ডিএসইসি) সভাপতি মামুন- সম্পাদক হৃদয়

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫২১ বার পঠিত

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী সভাপতি এবং আমাদের সময়ের আবুল হাসান হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ হয়। ভোট গণণা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী পেয়েছেন ৪২৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩১৪ ভোট। এবারের নির্বাচনে মোট এক হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৭৭৫ জন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আবুল হাসান হৃদয় পেয়েছেন ৪২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২৫ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক জাওহার ইকবাল খান (৪২১ ভোট), কোষাধ্যক্ষ অলক বিশ্বাস (৩৮০ ভোট), সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু (৪২৪ ভোট), দফতর সম্পাদক মনির আহমেদ জারিফ (৪৩৮ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির (৩৯৮ ভোট), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান (৪০০ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু (৪৮৩ ভোট) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ. হ. ম. ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ ও মো. সাফায়েত হোসেন।
এদিকে নির্বাচনে সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মঞ্জুরুল আহসান বুলবুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com