মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে : দীপু ম‌নি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৯০ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ ৫ এর উন্মাদনা আর নয়। আমাদের জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে।ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পরীক্ষা নির্ভর সনদসর্বস্ব শিক্ষা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছি।

রোববার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে ‘রিকোভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড ১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া সম্পর্ক আরো বৃদ্ধি করতে সরকার কাজ করছে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল সম্পর্কে জানার উপরও গুরুত্ব দেয়া হচ্ছে। লেখাপড়া করে ভাল চাকরী পাওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য না হয়। দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতাবোধ, সততা ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। বর্ণ, ভাষা, সংস্কৃতির ভিন্নতা শর্তেও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে পারস্পরিক শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে বাস করার সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন ব্যাপী শিখতে ও শেখাতে হবে। আমাদের শিক্ষার্থীদের জানতে হবে কিভাবে জীবন ব্যাপী শেখা যায়।বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত হেড অব অফিস অ্যান্ড ইউনেস্কো রিপ্রেজেন্টটিভ বিয়াট্রিস কালদুন।
আলোচনা সভায় মূল আলোচক হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষতানির্ভর শিক্ষায় বাংলাদেশ সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যোগাযোগের উপর গুরুত্বারোপ করে উপমন্ত্রী বলেন উচ্চশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com