সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় হেলমেটবিহীন মোটরসাই‌কেল চল‌বে না : নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট আবু সাঈদ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৮১৩ বার পঠিত

কুমিল্লায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব‌্যবহা‌র নিশ্চিত ও চালক‌দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট এর মাধ‌্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রবিবার ( ২৪ জানুয়ারি) দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় টাউনহল মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও এস.এম মোস্তাফিজুর রহমানের নেতৃ‌ত্বে বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিনকে নি‌য়ে উক্ত মোবাইল কোর্ট প‌রিচা‌লনা করা হয়। প্রথ‌মে হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেলসহ আটক করে নগরীর টাউন হ‌লে নি‌য়ে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়।

জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাইদ বলেন, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে। হেল‌মেট বিহীন চালক ও আ‌রোহী‌ কেউ মোটরসাই‌কেল নি‌য়ে রাস্তায় গাড়ী চালা‌তে পার‌বে না ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com