মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ঢাকার ১০৫০ প‌রিবার‌কে বা‌ড়ি উপহার দি‌লেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৬১১ বার পঠিত

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলার এক হাজার ৫০টি পরিবারের জন্য দুই শতাংশ জমিসহ ঘর নির্মাণ করা হয়েছে।

আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকার দোহার উপজেলায় ১৯৮টি, নবাবগঞ্জে ৭৭০টি, কেরানীগঞ্জে ৫টি, সাভারে ৪১টি এবং ধামরাই উপজেলায় ৩৬টি বাড়ি নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগ, গভীর নলকূপ এবং স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে। এ ছাড়া চলাচলের সুবিধার জনা বাড়িগুলোর পাশে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই বাড়ি নির্মাণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিরা সম্পৃক্ত ছিলেন। তাদের সহযােগিতায় বাড়ি নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শহীদুল ইসলাম বলেন, ‘যারা রাস্তায় ও বস্তিতে থাকতেন, তাদের প্রধানমন্ত্রীর উপহার এই বাড়ির ব্যবস্থা করা হয়েছে। তারা কখনো কল্পনাও করেননি মাত্র দু-তিন মাসের মধ্যে এ ধরনের আধুনিক ঘর পাবেন। আমরা চাই দেশে যেন কোনো গরিব মানুষ না থাকে। আমরা প্রতিনিয়ত হাজারো মানুষের জন্য কাজ করছি। এই বাড়ি নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে যে মানসিক তৃপ্তি পেয়েছি তা অন্য কোথাও পাইনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একগৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com