মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিনা অপরা‌ধে জে‌লে ৫ বছর : হাই‌কো‌র্টের আ‌দে‌শে মু‌ক্তি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৫৯৩ বার পঠিত
ফাইল ছ‌বি

বিনা অপরাধে পাঁচ বছর কারাবাসের পর রাজধানীর পল্লবীর বেনারসী কারিগর মো. আরমান কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর-২ থেকে মুক্তি পাওয়ার পর পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে গেছে বলে জানিয়েছেন জেল সুপার আব্দুল জলিল।

আরমানের মুক্তিলাভের খবরে তার মা, স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনরা কারাফটকে অপেক্ষায় থাকেন। দুপুর সাড়ে বারটার দিকে কারাগার থেকে বের হয়ে আসলে আরমানের দুই সন্তান ও স্বজনরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্বজনরা আরমানকে ধরে কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, ২০১৬ সালের ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর ১৩ হাটস, ব্লক-এ, সেকশন ১০ নম্বর এলাকায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চালায় পল্লবী থানার পুলিশ। অভিযানে ছিলেন তৎকালীন ওই থানার এসআই রাসেল, যিনি বর্তমানে মিরপুর মডেল থানায় কর্মরত। আরমান বাসায় নাশতা সেরে চা পানের জন্য পাশের একটি চায়ের দোকানে যান। অভিযান চালানো পুলিশ সদস্যরা সেখান থেকে শাহাবুদ্দিনের বাবার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেফতার করে।

এরপর থেকে আরমান কাশিমপুর কারাগার-২ এ ছিলেন।আইনজীবী হুমায়ূন কবির পল্লবের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেয়াসহ ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে আইজিপির প্রতি নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com