মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাভা‌রে যাত্রী‌বে‌শে বা‌সে ডাকা‌তির ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪০৪ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে বাসে যাত্রী বেশে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাচা মরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক সালেহ ইমরান। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর থানার মোঃ সুমন মিয়া (২৫), মো. শরীফ মোল্লা (২০), মো. মুহিত শেখ (২২),  মো. আলমগীর হোসেন (২৮), মো. রাজীব হোসেন (২১)। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পিবিআই।
পিবিআই জানায়, মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি গত বছরের ২৪ জুলাই গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে একটি অফিস স্টাফ লেখা বাসে উঠেন। বাসে ওঠার সাথে সাথে বাস চালকসহ ওই ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা এবং বিকাশে থাকা টাকাসহ প্রায় ২৬ হাজার টাকা লুট করে। পরে তাকে করে সাভার থানার তুরাগ নদীর পাড় সংলগ্ন রিকু ফীলিং স্টেশন এর বিপরীত পাশে ফেলে রেখে বাস নিয়ে চলে যায়। ঘটনার পর মাইদুল সাভার থানায় মামলা দায়ের করলে পিবিআই তদন্তের শুরু করে।
পিবিআই আরও জানান, গত বছর ২৮ অক্টোবর ডাকাত দলের দুই জনকে গ্রেফতার করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার ভোরে রাতভর অভিযান চালিয়ে আরও ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com