সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বোমায় আহত র‌্যাব সদস‌্য সা‌র্জেন্ট স‌হিদুল পে‌লেন কৃ‌ত্রিম হাত

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বার পঠিত
‌বোমায় ক্ষ‌তিগ্রস্থ সা‌র্জেন্ট স‌হিদুল

২০১৯ সালে চলা অভিযানে বোমা বিস্ফোরণে হাতের কবজি হারান র‌্যাব সদস্য সার্জেন্ট শহিদুল ইসলাম। এবার তার জন্য একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করা হলো। নতুন এই সংযোজনের ফলাফল হিসেবে তিনি বাম হাতেও কিছু কাজ করতে পারবেন।

একটি জাতীয় গণমাধ্যমের বরাতে র‌্যাবের দায়িত্বশীল সূত্র জানায়, খুলনায় র‌্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত ছিলেন শহিদুল ইসলাম। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তিনি যশোরের অভয়নগরে একটি অভিযানে যান। সেখানে জব্দ করা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডির বিস্ফোরণ ক্ষমতা যাচাই ও বিস্ফোরক উপাদান শনাক্তের দায়িত্ব পালনকালে তিনি মারাত্মক আহত হন। ভয়াবহ ওই বিস্ফোরণে তার বাম হাতের কব্জির নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। প্রাণ বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার কব্জির নিচের অংশ অপসারণ করেন চিকিৎসকরা। তখন থেকেই তার হাতটি প্রায় অকেজো ছিল।
র‌্যাব কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ অপারেশনে গিয়ে আহত সদস্যদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করে র‌্যাব। এই কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সার্জেন্ট শহিদুল ইসলামকে জার্মানির তৈরি একটি অত্যাধুনিক কৃত্রিম হাত সংযোজন করে দেওয়া হয়। কৃত্রিম হাতটি পেয়ে শহিদুল ইসলাম অ‌নেকটা খু‌শি হ‌য়ে‌ছেন, দে‌শের জন‌্য জীবন দি‌তেও প্রস্তুত র‌য়ে‌ছেন ব‌লে জানান তি‌নি ।সুত্র:সস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com